ফিরে এসো
যদি কখনো আমাকে মনে পড়ে-
স্মৃতির গভীর থেকে মনে খোঁচা দেয় ;
ফিরে এসো আমার কাছে;
সন্ধ্যে ঢলা গধুলিতে ফিরে এসো আমার কাছে I
যদি কখনো মুখের হাসি নিবে যায়-
মনে হয় রয়েছো আলোকবর্ষ দূরে;
যদি পূর্ণিমার চাঁদে নামে অমাবস্যা-
ফিরে এসো আমার কাছে,
সন্ধ্যে ঢলা গাধূলিতে ফিরে এসো আমার কাছে I
যদি মনে পড়ে ভালোবাসার পায়ে আন্তসমর্পণের স্মৃতি-
প্রথম কুমারী জীবনের জল ক্রীড়া;
যেদিন ডুবন্ত জাহাজের মতো তলিয়ে গিয়েছিলাম তোমাতে!
ফিরে এসো আমার কাছে;
সন্ধ্যে ঢলা গাধূলিতে ফিরে এসো আমার কাছে I
