আপনি নজরদারির অধীন
“ আপনি নজরদারির অধীন ”
আপনি নজরদারির অধীন -
আপনি নজরদারির অধীন -
আপনি নজরদারির অধীন -
আপনি এখনো পরাধীন ;
ছেলে-মেয়ের উপর বাবার
নজরদারি ,
প্রেমিকের
উপর প্রেমিকার নজরদারি ,
নেতার
উপর পুলিশের নজরদারি ,
আম-জনতার উপর সরকারের
নজরদারি I
আপনি নজরদারির অধীন -
আপনি এখনো পরাধীন ;
পার্কে
বসে প্রেমিক যুগল -
সেখানেও
নজরদারির আগল,
বসে ট্রামে যেখানেই যাওনা
-
সর্বত্র
নজরদারির অবাধ আনাগোনা I
আপনি নজরদারির অধীন -
আপনি এখনো পরাধীন ;
মধ্য রাতে ঘুমের দেশে-
স্বপ্ন
দেখবেন একটু বিলাসে ?
নজরদারি
সেখানেও হাজির -
আছে দাড়িয়ে যমের বেশে
I
চলেছেন
আপনি শেষ যাত্রায় -
এখানেই
শেষ আপনার লিখিত নিয়তি
'
নজরদারি
এখানেও অযাচিত অতিথি I
আপনি নজরদারির অধীন -
আপনি এখনো পরাধীন I

