"চাঁদ তো আর প্রেমিকা হবে না"






আমি তোমাকে নিয়েও কবিতা লিখি ,
আবার চাঁদ কে নিয়েও কবিতা লিখি ;
গধুলিতে চাঁদ এলেও ,তুমি তো আসনা -
"চাঁদ তো আর প্রেমিকা হবে না"I


চাঁদের মধ্যে আমি তোমাকে দেখি,
আবার তোমার মধ্যেও, চাঁদকে দেখি ;
অমাবস্যার রাতে চাঁদ তো আসে না -
"চাঁদ তো আর প্রেমিকা হবে না" I


রোজ রাত্রে চাঁদকে দেখি ;
স্বপ্নে শুধু তোমায় দেখি  ;
সয় না আর বিরহ যাতনা -
"চাঁদ তো আর প্রেমিকা হবে না"


ঘুমের পরে,স্বপন দেশে ,
চাঁদের সঙ্গে জ্যোত্স্না বেশে ;
তবু তোমার অনুভুতিরা তো যায়না -

"চাঁদ তো আর প্রেমিকা হবে না" I

Popular posts from this blog

NAMO : A JOURNEY FROM TEA BOY TO PM

স্বাধীনতা : এ কেমন সকIল রাতের থেকেও অন্ধকার (দ্বিতীয় পর্ব)

SATYAJIT RAY : THE MASTER STORY TELLER