যত কান্ড ভূ-স্বর্গ তে ( ইতিহাসের পাতা থেকে কাশ্মীর) (দিত্বীয় পর্ব)

হরি  সিং য়ের শাসন কালে প্রথম শুরু হয় রাজতন্ত্রের  বিরুদ্ধে গনতন্ত্র প্রতিষ্টার লড়াই ভারতের প্রজারা ব্রিটিশ
রাজ উচ্ছেদের জন্য যেমন আন্দোলনে সামিল হয়ে ছিল, তেমনই কাশ্মীরে শুরু হয়ে ছিল মহারাজ হরি সিং
উচ্ছেদের আন্দোলন I
রাজতন্ত্রের বিরুদ্ধে এই আন্দোলনের সুচনা হয়ে ছিল "সারা জম্মু কাশ্মীর মুসলিম কনফারেন্সের " হাত ধরে I
যার প্রধান নেতা ছিলেন শেখ মহম্মদ আব্দুল্লা I কনফারেন্সের নামের সঙ্গে 'মুসলিম' লেখা থাকলেও, এই লড়াই

অনেক শিক্ষিত হিন্দু ধর্মালম্বীও সামিল হয়ে ছিলরাজার স্বেছাচারিতা   স্বেইরাতান্ত্র এর বিরুদ্ধে ছিল এই লড়াইএই আন্দোলনের ভয়ে রাজা  হরি সিং দেশ শাসনে কিছুটা আধুনিকতা আনলেন I শাসন কার্যে রাজাকে সাহায্য করার

জন্য একটা পরিষদের গঠন করা হলো I অবশ্য পরিষদে রাজার মনোনীতদের সংখ্যায় বেশি, সেটা আলাদা কথা I
১৯৩৮  বন্ধু জওহরলাল অনুরোধ করেন শেখ আবদুল্লাকে কনফারেন্সের নাম থেকে 'মুসলিম' শব্দটা ছেঁটে ফেলার
জন্য I এবং ১৯৩৯ মুসলিম কনফারেন্সের নাম 'কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স' করার প্রস্তাব ১৭-৩ ভোট গৃহিত হয় I
এত কিছুর পরেও  কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতায় কোনো রকম কমতি হয়নি ;বরং আরো তীব্রতর হয়েছে ততদিনে I ১৯৪২ এ ভারতীয়দের ব্রিটিশ রাজের বিরুদ্ধে "ইংরেজ ভারত ছাড়" বা "কুইট ইন্ডিয়া"ড় মতো কাশ্মীরের প্রজারা একটা প্রস্তাব গ্রহন করে রাজা কে জানিয়ে দেয় "কাশ্মীর কো ছোড় দো" I এঐ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল শেখ আব্দুল্লা ও তার দল I এঐ আন্দোলন করার জন্য ১৯৪৬ এর মে মাসে, আব্দুল্লা ও তার সহ যোধ্যাদের দেশদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করেন রাজা হরি সিং I এই গ্রেপ্তারের ফলে কাশ্মীরের আইন-শৃক্ষলায়  অনেক অবনতি হয় I এই সময় আসরে আসেন গান্ধীজি,নেহেরু,আবুল কালাম সহ অনেকেই I সবাই শেখ আব্দুল্লাকে বোঝাতে শুরু করলেন,"জঙ্গি আন্দোলন ছেড়ে শান্তি পূর্ণ রাস্তা বের করা হোক I বন্ধু নেহেরু আব্দুল্লাকে বোঝাতে সশরীরে কাশ্মীরে হাজির হলেন I বন্ধুর অনুরোধে আব্দুল্লা "কাশ্মীর কো ছোড় দো আন্দোলন প্রতাহার করে নিলেন I
কিন্তু এর পরও মুক্তি পেলেন না আব্দুল্লা বা তার সাথীরা I
কাশ্মিরীরা আদতে শান্তিপ্রিয়,অতিথিপরায়ন,অসাম্প্রদায়িক মানুষ I হিন্দু-মুসলিম নির্বিশেষে এক সাথে
রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা মানুষ I অনেক 

ধর্মের অনেক রাজা  কাশ্মীরের বুকে রাজত্ব করেছে I কিন্তু কোনোদিনই  কোনো রাজত্ব্তেই সাম্প্রদায়িক দাঙ্গা হইনি কাশ্মীরের বুকে I ১৯৪৭ এ প্রথম ধর্মের ভিত্তিতে জাতি দাঙ্গা হলো কাশ্মীরে I 

১৯৪৭ থেকে ১৯৫৭ এর মধ্যে জম্মুর মুসলিম সম্প্রদায়ের উপর বাপ্যাক অত্যাচার-হত্যালীলা চালনো হয়েছিল প্রজা
পরিষদের নেতৃত্বে I রাজা হরি সিং নিজে প্রজা পরিষদের সাথ দিয়েছিলেন I
১৯৪৭ এর জুনের দিকে পুঞ্চ অঞ্চলের  প্রজারা রাজাকে কর দিতে অস্বীকার করে I রাজার অত্যাচারে জর্জরিত
এলাকার এবং তার ধারে পাশের মানুষেরা মিলে গড়ে তোলে শসস্ত্র আন্দোলন I অক্টোবরে এই আন্দোলন বাপ্যাক
আকার নেই সব জায়গা থেকে আন্দোলনকারীরা খুব দ্রুত গতিতে শ্রীনগরের দিকে এগোতে থাকে I ১৪ অক্টোবর

পুঞ্চ এলাকার বিদ্রোহীরা স্বাধীনতা ঘোষনা করে, 'আজাদ  কাশ্মীর' সরকার গঠন হয় I

Popular posts from this blog

NAMO : A JOURNEY FROM TEA BOY TO PM

স্বাধীনতা : এ কেমন সকIল রাতের থেকেও অন্ধকার (দ্বিতীয় পর্ব)

SATYAJIT RAY : THE MASTER STORY TELLER