শুধু তোমারি জন্য -






 
শুধু তোমারি  জন্য -
পাগল হয়ে যাক এই অরণ্য ;
জ্বলুক চারিদিকে দাবানল 
হয়ে যাক অকাল বর্ষণ ,                     
সমুদ্র হোক উথাল-পাথাল I
শুধু তোমারি  জন্য -
মেঘলা রাতেও ফুটুক সহস্র তারা ;
অমাবস্যা রাতেও চাঁদ ঝরাক জোছনা I 
স্বপ্নরা মেলুক ডানা অবাধে ,
থেমে থাক দিনের আনাগোনা I 
                    শুধু তোমারি  জন্য -
হয়ে যাক সমুদ্র উত্তাল ;
এই বৈশাখে আসুক বসন্ত I
সহস্র তারা ঝরুক ধরনীতে ,
আমার সব স্বপ্ন হয়ে যাক জীবন্ত I
শুধু তোমারি  জন্য -
শীতল হয়ে যাক আজ সূর্য্য,
হয়ে যাক খুনির সাত খুন মাফ ;
ফিরে আসুক আশিতেও যোবন ,
                    একসাথে বাঘে-গরুতে জল খাক I

                     শুধু তোমারি জন্য -

                    পারি বানাতে হিমালয় কেটে রাস্তা -
                    পারি মরতে সহস্রবার ;
                     হেলায় সরিয়ে স্বর্গের হাতছানি -
                     ফিরে আসতে পারি বারে বার I

                    শুধু  তোমার  জন্য -


       ফুটে উঠুক চারিদিকে সহস্র ফুল ,
       করুক পাখিরা সব ঐকতান ;
       ফিরে আসুক আবার শ্রাবণ ;
       আমিও আরেক বার দিয়েদি জান I 

Popular posts from this blog

NAMO : A JOURNEY FROM TEA BOY TO PM

স্বাধীনতা : এ কেমন সকIল রাতের থেকেও অন্ধকার (দ্বিতীয় পর্ব)

SATYAJIT RAY : THE MASTER STORY TELLER